মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
প্রফুক TV - বাগেরহাট নিউজ নেটওয়ার্ক
ব্রেকিং নিউজস্থানীয় খবর

মোড়েলগঞ্জ–শরণখোলায় সুপেয় পানির সংকট নিরসনে উদ্যোগ

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ এ ০১:১৯ PM3 বার পঠিত
মোড়েলগঞ্জ–শরণখোলায় সুপেয় পানির সংকট নিরসনে উদ্যোগ
শেয়ার করুন:Facebook

বাগেরহাট প্রতিনিধি: মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে বাগেরহাট-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন Tetra Private Limited-এর একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে প্রধান আলোচ্য বিষয় ছিল মোড়েলগঞ্জ ও শরণখোলা অঞ্চলের সাধারণ মানুষের জন্য সুপেয় পানির স্থায়ী সমাধান নিশ্চিত করা। আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহার করে কীভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দলটি জানায়, উপকূলীয় এই অঞ্চলে লবণাক্ততার কারণে বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। তাই একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে উন্নত পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হন। সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম বলেন, “জনগণের মৌলিক চাহিদা পূরণে সুপেয় পানির নিশ্চয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে মোড়েলগঞ্জ ও শরণখোলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।” জনকল্যাণমূলক এই উদ্যোগ সফল হলে, সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি কমবে বলেও আশা করা হচ্ছে।